গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প, দাভোসে চাপে মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

গ্রিনল্যান্ড অধিগ্রহণের নতুন উদ্যোগ নিয়ে সমালোচনার মধ্যেই সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে এই ইস্যু ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তপ্ত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দাভোসে পৌঁছে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, এই বিষয়টি নিয়ে এমন একটি সমাধানে আসতে হবে, যাতে ন্যাটো ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষই সন্তুষ্ট থাকে। সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, পরবর্তীতে জানানো হবে।

ট্রাম্পকে বহণকারী বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি থাকায় ট্রাম্পের দাভোসে পৌঁছাতে কিছুটা দেরি হয়। সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলায় মেরু অঞ্চলে গ্রিনল্যান্ডকে একটি কৌশলগত নিরাপত্তা ঘাঁটি হিসেবে তুলে ধরছেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, দাভোসে দেওয়া মূল বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাফল্য তুলে ধরবেন। পাশাপাশি আবাসন খরচ কমাতে নতুন পরিকল্পনা ঘোষণা করবেন। এর মধ্যে অবসরকালীন সঞ্চয় থেকে বাড়ির অগ্রিম পরিশোধ করার সুযোগ রাখার বিষয়টিও রয়েছে।

এই সফরে ট্রাম্প সুইজারল্যান্ড, পোল্যান্ড ও মিসরের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। পরে তিনি গাজা পুনর্গঠন নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তবে সমালোচকরা বলছেন, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

রয়টার্সের সূত্র অনুযায়ী, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বাড়ানোর রাজনৈতিক লক্ষ্য থেকেও এসেছে। ১৯৫৯ সালে আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পর এটি হবে সবচেয়ে বড় সম্প্রসারণ। ন্যাটো ও ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এই পদক্ষেপ জোটের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

/এমবিএম/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?