ভূখণ্ড প্রশ্নে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১০:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১২

যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রথমবারের মতো আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভূখণ্ড নিয়ে স্পর্শকাতর এই বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও সমঝোতার ইঙ্গিত মেলেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দোনবাস পুরোপুরি ছেড়ে দেওয়া রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে রাশিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মস্কো তথাকথিত “অ্যাঙ্কোরেজ ফর্মুলা” বিবেচনা করছে। যার আওতায় দোনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে বর্তমান যুদ্ধরেখা স্থায়ী হবে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনায় ভূখণ্ড বিরোধই ছিল প্রধান বিষয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, আলোচক দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে শুক্রবারের বৈঠক থেকে তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত আসেনি।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব এবং প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেছেন, আলোচনায় যুদ্ধ অবসানের শর্ত ও ভবিষ্যৎ আলোচনার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। 

এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদের একটি বড় অংশ দখলকৃত ইউক্রেনীয় এলাকায় পুনর্গঠনে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ রাশিয়াকেই দিতে হবে। এই প্রস্তাবকে জেলেনস্কি অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী