আল্পস পর্বতমালায় তুষার ঝড়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

ফ্রান্সের আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে দুই স্কি আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রসিকিউটর সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঁ-ভেরাঁ গ্রামসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাঁ-ভেরাঁ ফরাসি আল্পসের সবচেয়ে উঁচু গ্রাম হিসেবে পরিচিত। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে বলা হয়েছে, নিহত দুই ব্যক্তি অফ-পিস্ট স্কি ট্যুরে অংশ নিয়েছিলেন। তাঁদের বয়স যথাক্রমে ২৮ ও ৩৪ বছর। তাঁরা চারজনের একটি দল নিয়ে কোনো গাইড ছাড়াই স্কি করছিলেন। এ সময় তেত দ্য লঁজেৎ পর্বতশৃঙ্গের উত্তর ঢালে বৃহৎ পরিসরের একটি তুষারধস নেমে আসে, যা দুইজনকে চাপা দেয়।

গ্যাপ শহরের প্রসিকিউটর মারিয়ঁ লোজাখম্যুর এএফপিকে জানান, ধসের সময় দলের বাকি দুই স্কিয়ার অক্ষত থাকেন। তবে নিহত দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে নিহতদের মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

চলতি শীত মৌসুমে ফ্রান্স, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার আল্পস অঞ্চলে তুষারধসে এখন পর্যন্ত ২০ জনের বেশি স্কি আরোহীর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অস্থিতিশীল তুষার ঝড়ের কারণে অফ-পিস্ট স্কি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

/এমবিএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম