যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের ২৮ বছরের কারাদণ্ড

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

যুক্তরাজ্যের রয়্যাল ওল্ডহ্যাম হাসপাতালে কর্তব্যরত এক নার্সকে কাঁচি দিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার দায়ে ৩৮ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রোমান হককে (ওরফে রুমন হক) ২৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্ট দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষায় এই রায়কে একটি ‘ঐতিহাসিক দৃষ্টান্ত’ হিসেবে দেখা হচ্ছে।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত রোমান হক ওল্ডহ্যামের রয়টন এলাকার ইয়াসমিন গার্ডেন্সের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অ্যালকোহল আসক্তিতে ভুগছিলেন। জন্মসূত্রে ব্রিটিশ-বাংলাদেশি এই যুবক স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ হলেও মাদকাসক্তির কারণে সাম্প্রতিক বছরগুলোতে তিনি সমাজবিচ্ছিন্ন হয়ে পড়েন।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১১ জানুয়ারি রাতে। রয়্যাল ওল্ডহ্যাম হাসপাতালের অ্যাকিউট মেডিক্যাল ইউনিটে চিকিৎসাধীন ছিলেন রোমান। নেশাজাতীয় বিকল্প ওষুধ মেথাডোন দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে নার্স আচিমা চেরিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়েন। তদন্তে বেরিয়ে এসেছে, রোমান হক মানসিক সমস্যার অজুহাত দিলেও মূলত ড্রাগ উইথড্রয়াল বা মাদক না পাওয়ার তাড়না থেকেই এই খুনের চেষ্টায় লিপ্ত হয়েছিলেন।

তদন্তে আরও দেখা গেছে, রোমান হক হাসপাতালের ভেতর থেকেই একটি ধারালো কাঁচি সংগ্রহ করে নিজের পকেটে লুকিয়ে রেখেছিলেন। সাধারণত এই ধরনের সরঞ্জাম তালাবদ্ধ কক্ষে থাকার কথা থাকলেও সেদিন নার্সিং স্টাফদের ওপর অতিরিক্ত কাজের চাপের সুযোগ নিয়ে তিনি তা হাতিয়ে নেন।

এই রায় ঘোষণার পর হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওল্ডহ্যামের বাংলাদেশি কমিউনিটিসহ সাধারণ নাগরিকরা এই নিরাপত্তাজনিত বিচ্যুতিকে চরম অবহেলা হিসেবে চিহ্নিত করেছেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

 

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি