ফিলিস্তিনপন্থি সংগঠনের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা অবৈধ: হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকারের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন লন্ডনের হাইকোর্ট। শুক্রবার সংগঠনের সহ-প্রতিষ্ঠাতার করা এক আইনি চ্যালেঞ্জের প্রেক্ষিতে আদালত এই রায় দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটেনে ইসরায়েল-সংশ্লিষ্ট প্রতিরক্ষা কোম্পানিগুলোকে নিশানা করে সরাসরি পদক্ষেপ নেওয়ার অভিযোগে গত বছরের জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়েছিল। সংগঠনটি প্রায়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ বা লাল রঙ স্প্রে করার মতো কর্মসূচি পালন করে আসছিল।

এই নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার সমপর্যায়ে রাখা হয়েছিল। এর সদস্য হওয়াকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।

২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হুদা আমমোরির আইনজীবীরা গত বছরের এক শুনানিতে যুক্তি দিয়েছিলেন যে, এই পদক্ষেপটি মূলত প্রতিবাদের অধিকারের ওপর এক স্বৈরাচারী বিধিনিষেধ।

আদালত জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকারের ওপর একটি অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ।

রায়ে নিষেধাজ্ঞা অবৈধ বলা হলেও বিচারক ভিক্টোরিয়া শার্প জানিয়েছেন, এটি এখনই তুলে নেওয়া হচ্ছে না। সরকার পক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না এবং আপিল চলাকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমমোরি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীদের সময় দিয়েছেন আদালত।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের