স্কটল্যান্ডের নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মনোনয়ন পেলেন আফিফা

লন্ডন প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৫:০৯আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫:০৯

স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আগামী মে মাসে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী (এমএসপি) মনোনীত হয়েছেন তিনি। মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে তার এই প্রার্থিতা স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আফিফা খানম পেশায় একজন শিক্ষক। তিনি গ্লেনরথিস হাইস্কুলের সাবেক প্রিন্সিপাল টিচার এবং অকটার্ডার কমিউনিটি স্কুলের ডেপুটি হেডটিচার ও বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের শুরু। ১৯৮২ সালে বিবাহসূত্রে স্কটল্যান্ডে পাড়ি জমানোর পর ভাষাগত ও পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিকূলতা জয় করে তিনি উচ্চশিক্ষায় অনন্য সাফল্য অর্জন করেন। ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক ও শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্নের পর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল লিডারশিপ-এ এমএসসি ডিগ্রি লাভ করেন। এ ছাড়া স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি থেকে তিনি সম্মানজনক হায়ার হেডশিপ অ্যাওয়ার্ড এবং অ্যাডাল্ট লার্নার অ্যাওয়ার্ড অর্জন করেন।

রাজনীতি ও শিক্ষকতার বাইরেও আফিফা খানম একজন কবি, পাবলিক স্পিকার এবং আন্তর্জাতিক মানের শিক্ষা বিশেষজ্ঞ। তিনি ট্রেড ইউনিয়ন নেত্রী হিসেবে যেমন সক্রিয়, তেমনি বাংলাদেশ ও স্কটল্যান্ডে বিভিন্ন মানবিক ও চ্যারিটেবল উদ্যোগের প্রতিষ্ঠাতা হিসেবেও সমাদৃত।

২০১৮ সাল থেকে তিনি বয়স্কদের কল্যাণ ও সামাজিক অন্তর্ভুক্তিতে কাজ করা চ্যারিটি প্রতিষ্ঠান লেইটার লাইফ চয়েস-এর বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে তিনি স্কটল্যান্ডে ইন্টারন্যাশনাল উইমেন গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রকল্পের মাধ্যমে তিনি স্কটল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষা বিনিময় ও সহযোগিতার সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
সর্বশেষ খবর
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার