চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬, ১৯:৪৫আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৯:৪৫

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি আন্ডারগ্রাউন্ড গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ জানিয়েছে, তারা এর পেছনে কোনও ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা খতিয়ে দেখছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় থাকা ওই স্থাপনার বেশ কয়েকটি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে থাকে। গাজা ও ইরানে চলমান যুদ্ধে তাদের তৈরি অস্ত্র ব্যবহার করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামে একটি গোষ্ঠী টেলিগ্রামে জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।

বিবৃতিতে গোষ্ঠীটি আরও বলেছে, “সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

চেক পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখন এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে।

 

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি