হরমুজ প্রণালিতে নৌ-অভিযান নিয়ে আলোচনায় ব্রিটেন ও ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ২২:০১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৩৮

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করতে চলতি সপ্তাহে এক আলোচনার আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন ও ফ্রান্স। এই আলোচনায় একটি ‘পুরোপুরি রক্ষণাত্মক’ নৌ-মিশন গঠনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এই আলোচনার মূল লক্ষ্য হলো ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য ইচ্ছুক দেশগুলোকে একটি শান্তিপূর্ণ বহুজাতিক মিশনের আওতায় একত্রিত করা, যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ম্যাক্রোঁ লিখেছেন, এই পুরোপুরি রক্ষণাত্মক মিশনটি যুদ্ধরত পক্ষগুলো থেকে আলাদা থাকবে। পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই এটি মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের ঘোষণা এবং এর জবাবে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার ফলে পারস্য উপসাগরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হরমুজ প্রণালি টানা বন্ধ থাকায় বৈশ্বিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, সংঘাত শেষ হওয়ার পর আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত, স্বাধীন ও বহুজাতিক পরিকল্পনা এগিয়ে নিতে চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি সম্মেলনের সহ-আয়োজক হবে।

এর আগে ব্রিটেন এই নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সভা করেছিল। তবে সেই আলোচনায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল না।

সূত্র: রয়টার্স

/এএ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের