ইরানি অভিনেত্রীর কারণেই কি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে থাপ্পড় মারেন স্ত্রী ব্রিজিত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১৪:৫০আপডেট : ১৪ মে ২০২৬, ১৪:৫০

গত বছরের মে মাসে ভিয়েতনাম সফরে বিমান থেকে নামার আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ ধাক্কা বা থাপ্পড় মারছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ফরাসি ফার্স্ট লেডির এমন আচরণের কারণ নিয়ে তখন নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সম্প্রতি প্রকাশিত একটি নতুন বইয়ে দাবি করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে ছিলেন ৪২ বছর বয়সী ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি। ম্যাক্রোঁর ফোনে ওই অভিনেত্রীর মেসেজ দেখেই ক্ষুব্ধ হয়ে স্বামীকে থাপ্পড় মেরেছিলেন ব্রিজিত।

ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফ তার নতুন বই ‘এ (নিয়ারলি) পারফেক্ট কাপল’-এ এই দাবি করেছেন। বুধবার (১৩ মে) আরটিএল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিমানের ভেতরে ভুল বোঝাবুঝির কারণে এই ব্যক্তিগত দৃশ্যটি প্রকাশ্যে চলে আসে। আমরা ভেবেছিলাম বিতর্কটি ওখানেই শেষ, কিন্তু তা ছিল না। তার দাবি, ম্যাক্রোঁর সঙ্গে ওই অভিনেত্রীর কয়েক মাস ধরে একটি প্লেটোনিক বা আত্মিক সম্পর্ক ছিল। একপর্যায়ে ম্যাক্রোঁ তাকে বেশ কিছু মেসেজ পাঠান, যার একটিতে লেখা ছিল, ‘আমি তোমাকে খুব সুন্দরী মনে করি’। ব্রিজিত বিমানে থাকা অবস্থায় স্বামীর ফোনে এই মেসেজটি দেখে ফেলেন, যার জেরে দুজনের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তা রানওয়েতে ক্যামেরার সামনে চলে আসে।

২০১৭ সাল থেকে ম্যাক্রোঁকে অনুসরণ করে আসা সাংবাদিক তার্দিফ বলেন, তার বইটি সম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে লেখা এবং এটি ফরাসি এই দম্পতির জীবনের ‘নিষিদ্ধ এলাকা’ উন্মোচন করবে। তবে এলিসি প্যালেস নাকি পরে এটি লুকিয়ে রাখার জন্য আফসোস করেছিল। তারা ভেবেছিল, এটি প্রকাশ পেলে বিশ্ববাসীকে দেখানো যেত যে তারা একটি নিখুঁত দম্পতি নয়, বরং একটি বাস্তব দম্পতি।

অবশ্য ঘটনার সময় মুখের ওপর ধাক্কা বা থাপ্পড় খাওয়ার বিষয়টিকে ‘কিছুই না’ বলে উড়িয়ে দিয়েছিলেন ম্যাক্রোঁ। তিনি এটিকে স্ত্রীর সঙ্গে স্রেফ ‘ঝগড়া বা খুনসুটি’ হিসেবে বর্ণনা করেছিলেন।

এদিকে বইয়ে লেখা এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রিজিত ম্যাক্রোঁর ঘনিষ্ঠরা। ফার্স্ট লেডির সঙ্গী ও সহায়তাকারীরা এই ধারণা পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছেন, ব্রিজিত তার স্বামীর ফোন চেক করেন না। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ফার্স্ট লেডির এক ঘনিষ্ঠজন জানান, ক্যামেরায় ধরা পড়া ওই ঘটনার পেছনে কোনও বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয় ছিল না।  

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নাকচ করে দিয়েছেন অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানিও। তেহরানে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের সময় হিজাব পরতে অস্বীকৃতি জানানোর পর থেকে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। অতীতেও ৪৮ বছর বয়সী ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে তার নাম জড়ানো হয়েছিল।

এই গুঞ্জন নিয়ে গত বছর ‘গালা’ ম্যাগাজিনকে ফারাহানি বলেছিলেন, আমি কেবল এসব দেখি ও লক্ষ্য করি। আমার কী-ই বা করার আছে? এটি আমাকে বিরক্তও করে না। এসবের মানেই বা কী? তিনি আরও বলেন, প্রশ্ন হলো মানুষ কেন এই ধরনের গল্পে আগ্রহী হয়। আমি মনে করি, কিছু মানুষের জীবনে ভালোবাসার অভাব রয়েছে এবং সেই শূন্যতা পূরণ করতেই তারা এমন কাল্পনিক প্রেমের গল্প তৈরি করে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি