পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে পশ্চিমা নেতাদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ২১:৩৪আপডেট : ২২ মে ২০২৬, ২১:৩৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণ না করতে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন পশ্চিমা ৯টি দেশের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের স্থিতিশীলতা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদি দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। যৌথ বিবৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডস।

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি বর্তমানে উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ‘নজিরবিহীন পর্যায়ে’ পৌঁছেছে।

তারা স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। এর পাশাপাশি তারা সতর্ক করে দিয়ে বলেন, সেখানকার বিতর্কিত ‘ই-১’ এলাকায় নতুন করে ঘরবাড়ি নির্মাণ করা হলে তা পুরো পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে, যা আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আইনি জটিলতা এবং প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে পশ্চিমা নেতারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে ‘ই-১’ অঞ্চল কিংবা অন্য কোনও ইসরায়েলি বসতি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের দরপত্রে অংশ না নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা আলোচনার মাধ্যমে একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: সিনহুয়া

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ