বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ২১:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২১:১৩

রেকর্ডভাঙা তীব্র দাবদাহে পুড়ছে পুরো ইউরোপ। গত জুনের শেষ সপ্তাহে এই চরম আবহাওয়ার কারণে ফ্রান্সে স্বাভাবিকের চেয়ে ২ হাজার ২৫ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় জুনের শেষ সপ্তাহে মৃত্যুর হার ২৯ শতাংশ বেড়েছে, যার মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুর সংখ্যা সুস্পষ্টভাবে বেশি। গত ২৪ জুন ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়, যখন প্যারিসের তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়।

ইউরোপের অন্যান্য দেশেও এই দাবদাহ প্রাণঘাতী রূপ নিয়েছে। বেলজিয়ামে এই সময়ে স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ বেশি অর্থাৎ ১ হাজার ২২২ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সী। ডাচ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসেও গত সপ্তাহে তীব্র গরমের কারণে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মানুষ মারা গেছেন।

এদিকে ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাও এক লাফে বেড়েছে। গত ১৮ জুনের পর থেকে পানিতে ডুবে অন্তত ৭২ জন মারা গেছেন। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে, মৃত্যুর প্রাথমিক এই পরিসংখ্যানটি প্রকৃত সংখ্যার চেয়ে কমও হতে পারে।

কোপার্নিকাস জলবায়ু পরিষেবা জানিয়েছে, বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হওয়া ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালীন দাবদাহ, তীব্র দাবানল ও পানি সংকটের মতো দুর্যোগ বাড়ছে। চলতি গ্রীষ্মে ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৭ হাজারটি দাবানলের ঘটনা ঘটেছে, যাতে পুড়ে গেছে প্রায় ৮ হাজার ৭০০ হেক্টরের বেশি বনাঞ্চল।

গত বৃহস্পতিবারই সাঁত-মারি-লা-মের শহরে লাগা দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ ফ্রান্সে বনের আগুনে উচ্চ ঝুঁকির কারণে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া কার্যালয়।

পরিস্থিতি এখানেই শেষ হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন সামনে আরও চরম ভাবাপন্ন আবহাওয়া আসছে। আজরেস থেকে ধেয়ে আসা উচ্চ বায়ুচাপের কারণে এই সপ্তাহান্তে ফ্রান্স এবং দক্ষিণ ব্রিটেনে তাপমাত্রা আরও বাড়বে। ফ্রান্সের টুলুজ, বোর্দো ও এজেন অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

পর্তুগাল সরকার ইতোমধ্যেই দেশে সতর্ক অবস্থা জারি করেছে, যেখানে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার পূর্বাভাস রয়েছে। স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ৪০ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও জুলাইয়ের ছুটির আমেজের মধ্যেই লাখ লাখ মানুষ তীব্র গরম ও আর্দ্রতায় ভুগছেন।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
সর্বশেষ খবর
পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন একটু মাতলামি হয়ে গেছে 
পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন একটু মাতলামি হয়ে গেছে 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেফতার
বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার স্থানগুলো থাকবে পুলিশের নজরদারিতে
বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখার স্থানগুলো থাকবে পুলিশের নজরদারিতে
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার