যুক্তরাজ্যে শিশু ধর্ষণ: ৪ পাকিস্তানি ও ৩ বাংলাদেশিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ জুলাই ২০২৬, ২৩:১২আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২৩:১৩

যুক্তরাজ্যের সাউথ ওয়েলসে সংঘটিত একাধিক শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনার মামলার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাউথ ওয়েলসের গোয়েন্ট পুলিশের বিশেষ তদন্ত অপারেশন ওক-এর আওতায় অভিযুক্ত আটজনের জাতিগত বিবরণ প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে চারজন পাকিস্তানি এবং তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত।

১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে সংঘটিত এই যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী আটজন নারীই ঘটনার সময় শিশু ছিলেন। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর চিফ ক্রাউন প্রসিকিউটর জেনি হপকিন্স নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৭টিই ধর্ষণের অভিযোগ। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে পরিচালিত পুলিশের তদন্তের পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা সবাই বর্তমানে ব্রিটিশ নাগরিক হলেও তাদের আবাসন ও অবস্থান যুক্তরাজ্য জুড়ে বিস্তৃত। গোয়েন্ট পুলিশের প্রকাশ করা তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূতরা হলেন বার্মিংহামের শাফাক মোহাম্মদ (৫৮), নিউপোর্টের সৈয়দ মোহাম্মদ আশান তাকভি (৬৫), ল্যাঙ্কাশায়ারের শাকিল বাবর (৫৮) এবং সোয়ানসির মুরাদ আলী (৫৭)।

বাংলাদেশি বংশোদ্ভূত অভিযুক্তদের মধ্যে রয়েছেন এডিনবরার মোহাম্মদ শেখ আব্দুল হান্নান (৫৪), নিউপোর্টের শেখ মোহাম্মদ তাহির উল্লাহ (৭৩) এবং লন্ডনের আমিনুর রহমান চৌধুরী (৫৮)। এ ছাড়া ডুনুনের বাসিন্দা কেভিন লরেন্স (৫৪) নামের এক শ্বেতাঙ্গ ইউরোপীয় বংশোদ্ভূত ব্যক্তিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

এই দীর্ঘমেয়াদি তদন্ত সম্পর্কে গোয়েন্ট পুলিশের ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু টাক বলেন, অপারেশন ওক হলো নিউপোর্ট, এবারগাভেনি এবং সোয়ানসিতে গড়ে ওঠা সংঘবদ্ধ শিশু যৌন নিপীড়ন চক্রের বিরুদ্ধে একটি অত্যন্ত জটিল তদন্ত। ভুক্তভোগীদের সহায়তাই শুরু থেকে আমাদের এই তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে ছিল এবং আমরা এখনও তাদের প্রয়োজনীয় সব ধরনের মানসিক ও আইনি সহায়তা দিয়ে যাচ্ছি।

বর্তমানে মামলার আইনি প্রক্রিয়া সক্রিয় থাকায় ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনও অনলাইন প্ল্যাটফর্মে মামলা সংক্রান্ত এমন কোনও মন্তব্য, প্রতিবেদন বা তথ্য শেয়ার না করার জন্য জনসাধারণের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে, যা আদালতের নিরপেক্ষ বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। আদালতের আগামী শুনানিতে এই দীর্ঘমেয়াদি মামলার পরবর্তী দিকনির্দেশনা স্পষ্ট হবে।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ