২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৮:২৮আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২০:৩৫

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্র পার হওয়ার চেষ্টার সময় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তিনি পরিস্থিতিকে অসহনীয় বর্ণনা করে বলেন, নতুন আসা ব্যক্তিদের সংখ্যা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান।

এ ঘটনাকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি অনিয়মিত অভিবাসীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর কথা জানান। সাম্প্রতিক এই অনুপ্রবেশের পর স্পেন সেউতা ও মোলিলিয়ায় তাদের সামরিক বাহিনী মোতায়েন করেছে। সীমান্ত পার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭ হাজার শিশু-কিশোর রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

স্পেনের সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায়ের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে বলা হয়েছিল সেউতা বা মোলিলিয়ায় সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। প্রধানমন্ত্রী সানচেজ অভিযোগ করেন, অপরাধী চক্রগুলো এই রায়ের সুযোগ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে লোকজনকে উসকে দিয়েছে।

এদিকে এ পরিস্থিতির খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন এই চিত্রকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পেনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িক স্থগিতের প্রস্তাব তুললে ক্ষোভ প্রকাশ করে মাদ্রিদ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সেউতার রাস্তায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এক অভিবাসী বলেন, এখানে মানুষ মারা যাচ্ছে। দয়া করে যারা এখনও আসেননি, তারা আসবেন না।

উল্লেখ্য, সেউতা ও মোলিলিয়া হলো আফ্রিকায় ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত, যা পঞ্চদশ শতাব্দী থেকে স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মরক্কো এগুলোকে নিজেদের দাবি করে আসছে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার