কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব ‘হাস্যকর’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব নিয়ে ইউরোপকে নতুন করে শুল্কের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের এ প্রস্তাবকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার উত্তর ক্যারোলাইনায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইইউ এ উদ্যোগকে এগিয়ে নিলে এবং তিনি সেটাকে ‘বৈরী পদক্ষেপ’ মনে করলে ইউরোপের ওপর খুব কঠোর শুল্ক আরোপ করা হবে। এমনকি ইউরোপের সঙ্গে বিভিন্ন পণ্যের বাণিজ্য বন্ধের হুমকিও দেন তিনি।

ট্রাম্প বলেন, এটি যদি ভালো উদ্দেশ্যে করা হয়, তাহলে সমস্যা নেই। তবে উদ্দেশ্য খারাপ হলে ইউরোপের ওপর খুব বড় শুল্ক আরোপ করা হবে। তবে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেছেন, কানাডার সঙ্গে অংশীদারত্ব জোরদারের প্রস্তাবটি কারও বিরুদ্ধে নয়। প্রস্তাবটি এখনও নিশ্চিত করা হয়নি এবং কার্যকর করতে ইইউর সদস্য দেশগুলোর অনুমোদন প্রয়োজন।

ফ্রান্সের ইউরো পবিষয়কমন্ত্রী বেঞ্জামিন হাদাদ বলেছেন, ইইউর ভূরাজনৈতিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কোনও ক্ষমতা নেই। তিনি বলেন, ইউরোপীয়দের রাজনৈতিক ও ভূরাজনৈতিক দিকনির্দেশনা যুক্তরাষ্ট্র বা অন্য কেউ নির্ধারণ করবে না।

বুধবার ইউরোপীয় পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে ভন ডার লিয়েন সহযোগী সদস্য করার প্রস্তাব দেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি হয়েছে। এর জেরে দুই দেশের মধ্যে কয়েক হাজার কোটি ডলারের সীমান্ত বাণিজ্যে শুল্ক আরোপ হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বশেষ খবর
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?