গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চুক্তি, সতর্ক আশাবাদ ডেনমার্কের

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১

গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং দ্বীপটির নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতেই রাখার বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর শনিবার সতর্ক আশাবাদ প্রকাশ করেছে ডেনমার্ক সরকার।

চুক্তিটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের শীর্ষ নেতারাও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এ ধরনের সমঝোতার প্রয়োজন দীর্ঘদিন ধরেই ছিল। প্রায় ৫৬ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। অঞ্চলটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পের উদ্বেগের সমাধান খুঁজতে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা গোপনে আলোচনা চালিয়ে আসছিলেন।

শুক্রবার ট্রাম্প বলেন, চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডে নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সংক্রান্ত সব উদ্বেগের সমাধান হবে বলেও দাবি করেন তিনি। তবে গ্রিনল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের সুযোগ যুক্তরাষ্ট্রের আগে থেকেই রয়েছে। দীর্ঘদিনের একটি নিরাপত্তা চুক্তির আওতায় সেখানে মার্কিন সেনা মোতায়েন করতে পারে ওয়াশিংটন। নতুন চুক্তি এ ব্যবস্থার চেয়ে কীভাবে আলাদা হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

রয়্যাল ড্যানিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক মার্ক জ্যাকবসেন মনে করেন, নতুন চুক্তির ফলে গ্রিনল্যান্ডে আরও মার্কিন সামরিক ঘাঁটি হতে পারে। তিনি বলেন, স্নায়ু যুদ্ধের সময়ও গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি ছিল।

জ্যাকবসেনের মতে, এই চুক্তি ট্রাম্পের জন্য একটি অর্জন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ওপর চাপ প্রয়োগ করে নতুন একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়টি তিনি নিজের সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
গাজায় যা হচ্ছে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: ব্রিটিশ গায়ক
সর্বশেষ খবর
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
অপ্রতিমরা কেন আর ঘরে ফেরে না
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার