ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকার অঙ্গীকার কাতার ও কানাডার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫

সিরিয়ার পুনরুদ্ধার প্রচেষ্টায় আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সমর্থন এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কাতার ও কানাডা। শুক্রবার (২৭ নভেম্বর) সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এ তথ্য জানিয়েছে।

কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত দুই দেশের প্রথম কৌশলগত সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) প্রকাশিত এক যৌথ ইশতেহার অনুযায়ী, গত ২৪ নভেম্বর ‘কৌশলগত অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে’ শীর্ষক প্রতিপাদ্যে এই সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয় দেশ সিরিয়ার পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক সহায়তা সমন্বয় ও উন্নয়নমূলক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করে।

গাজা ও দ্বিরাষ্ট্র সমাধান

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতি সমর্থন নবায়ন করেছে কাতার ও কানাডা। অধিকৃত পশ্চিম তীরের যেকোনও অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করে যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বসতিগুলো অবৈধ এবং শান্তির পথে অন্তরায়। একইসঙ্গে দখলদারদের সহিংসতার জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবনা এবং গাজা উপত্যকার জন্য সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতি সমর্থন জানানো হয়। উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখা, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করা, জরুরি ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ‘ইউএনআরডব্লিউএ’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর জোর দেয়।

আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও সামুদ্রিক নিরাপত্তা

সংলাপে দুই দেশের মন্ত্রীরা আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সংলাপ, কূটনৈতিক সমাধান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব দিয়ে অবাধ নৌচলাচল ও নিরাপদ সামুদ্রিক যাতায়াতের প্রতি সমর্থন জানান তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এসএইচএম/
সম্পর্কিত
মনে হয়েছিল জর্জিয়ায় নয়, ইসরায়েলে আছি: গ্যালারিতে পুলিশি নির্যাতনের বর্ণনায় দর্শক
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
সর্বশেষ খবর
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
চাঁদাবাজির টাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ভাগাভাগি হয়: জানালেন আরেক নেতা
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
অধ্যক্ষ সম্মিলনে উপাচার্যের বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট
অধ্যক্ষ সম্মিলনে উপাচার্যের বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট
বিদায় বেলায় কী বললেন শুকি
বিদায় বেলায় কী বললেন শুকি
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি