মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬

দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আকস্মিকভাবে মারা গেছেন চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার। সোমবার চীনের জার্মান দূতাবাসের ওয়েবসাইটের এক বিবৃতিতে ৫৪ বছর বয়সী রাষ্ট্রদূতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান জ্যান হেকার। এর আগে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের মৃত্যুর কথা জানতে পেরে গভীর শোকাহত এবং মর্মাহত। আমরা এই মুহূর্তে তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের পাশে আছি।’

তবে কিভাবে ওই রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু এখনও প্রকাশ করা হয়নি।

চীনে ১৪তম জার্মান রাষ্ট্রদূত হিসেবে আগস্টের শেষে নিয়োগ পান জ্যান হেকার। তার আগে তিনি পররাষ্ট্র নীতি বিভাগ এবং নিরাপত্তা ও উন্নয়ন নীতি বিভাগের পরিচালক ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের পররাষ্ট্র নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার এক লিখিত বিবৃতিতে অ্যাঞ্জেলা মের্কেল বলেন, জ্যান হেকারের মৃত্যুতে আমি গভীর মর্মাহত।

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম