জার্মানিতে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৯:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯:৩৩

জার্মানিতে টানা চতুর্থ দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১৯৬ জন। সংক্রমণে চতুর্থ ঢেউয়ে এসে মহামারিতে এই প্রথমবার দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো। জার্মান স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কখ ইন্সটিটিউট-এর তথ্য অনুসারে, জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৮ লাখ ৯০ হাজার জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৫ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১৯৮ জন।

বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এই সংক্রমণ বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছেন। তার নারী মুখপাত্র বলেন,  এই মহামারি মারাত্বকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন উচ্চ মাত্রায় সংক্রমিত রাজ্যে পরিণত হয়েছে। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেস্তোরাঁ, বার,  বিনোদনকেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

তবে ডিসেম্বরের শুরুতে জোট সরকার গঠনের আলোচনায় জড়িত তিনটি জার্মান রাজনৈতিক দল সংক্রমণের নতুন ঢেউয়ের পরও দেশজুড়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চায় না।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম