সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ২২:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২২:৩৫

ইউক্রেনকে জার্মানি নির্মিত যুদ্ধের ট্যাংক সরবরাহের চাপের মধ্যেই পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশটাগ পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছিল জার্মানির কয়েকটি সংবাদমাদ্যম। তবে ওই সময় সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব’ উল্লেখ করে কোনও মন্তব্য করেননি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কয়েক মাস ধরে সংবাদমাধ্যমের মনোযোগ আমার ওপর থাকায় জার্মান নাগরিকদের স্বার্থের কথা মাথায় রেখে সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা নিয় বস্তুনিষ্ঠ সংবাদ ও আলোচনা করতে পারছে না। সেনা ও প্রতিরক্ষায় নিয়োজিত অনেক মানুষের মূল্যবান পরিশ্রম সামনে আসা উচিত।

নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন লামব্রেশট। ওই ভিডিওতে দেখা গেছে, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে।

সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন ক্ষেপণাস্ত্র আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

এমন ভিডিও প্রকাশের কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোন-ডেফ অর্থাৎ এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে।

প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়। গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন। এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লামব্রেশট।

সূত্র: ডয়চে ভেলে

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক