চীনা প্রধানমন্ত্রীকে বার্লিন সফরের আমন্ত্রণ জার্মানির: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ২১:৫৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২১:৫৮

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে বার্লিন সফরের আমন্ত্রণ জানিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বিষয়টি সম্পর্কে একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ২০ জুন কিয়াংকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন শলৎজ।

 চীনকে নিয়ে নতুন কৌশল গড়ে তোলার পথে রয়েছে জার্মানি। এশিয়ার অর্থনৈতিক পরাশক্তির ওপর নির্ভরশীলতা কমাতে চায় বার্লিন। জার্মান পণ্যের একটি গুরুত্বপূর্ণ রফতানি বাজার হলো চীন।

এই বিষয়ে চীনের স্টেট কাউন্সিলের তথ্য কার্যালয়ের মন্তব্য জানা যায়নি।

করোনাভাইরাস মহামারির পর জি-৭ জোটের অন্তর্ভুক্ত কোনও দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে গত বছর নভেম্বরে বেইজিং সফর করেন জার্মান চ্যান্সেলর।

চীন সফর করলেও দেশটির সঙ্গে জার্মানির কিছু বিরোধ রয়ে গেছে। চীনা বাজারে নিজের কোম্পানিগুলোর আরও প্রবেশের সুযোগ চায় বার্লিন। জার্মানির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনা বিনিয়োগ নিয়েও আপত্তি আছে শলৎজের সরকারের।

গত সপ্তাহে চীন সফর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। তিনি বলেছেন, বাণিজ্যিক অংশীদারের বদলে চীন ক্রমশ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।

মার্চ মাসে এক জার্মান মন্ত্রী তাইওয়ান সফরের সমালোচনা করেছে বেইজিং।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম