বার্লিনে হাজারো মানুষ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২

জার্মানিতে অভিবাসন সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রবিবার (২ ফেব্রুয়ারি) পার্লামেন্ট ভবন বুন্ডেস্ট্যাগের পাশে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে জড়ো হয়েছিলেন অন্তত এক লাখ ৬০ হাজার বিক্ষোভকারী। বার্লিন পুলিশ জানিয়েছে, তাদের হাতে ছিল বিভিন্ন পোস্টার। এ সময় তারা অভিবাসন নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার জার্মানির কনজারভেটিভ পার্টির চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ মের্জ পার্লামেন্টের নিম্নকক্ষে (বুন্ডেসটাগ) এই অভিবাসন বিলটি উত্থাপন করলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হন। তার নিজের দলের কিছু সদস্যই এই বিলে সমর্থন দিতে রাজি হননি, ফলে তার নেতৃত্ব কিছুটা নড়বড়ে হয়ে পড়েছে। খসড়া এই বিলটিতে সমর্থন করে কট্টর ডানপন্থী ‘অল্টারনেটিভ ফর জার্মানি’-এএফডি। এর ফলে মের্জ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জার্মানির আগামী জাতীয় নির্বাচনে পরবর্তী চ্যান্সেলর হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। এদিকে এএফডি  বর্তমানে জার্মানির নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারির আওতায় রয়েছে।

খসড়া আইনটি কিছু শরণার্থীর জন্য পারিবারিক পুনর্মিলনকে সীমাবদ্ধ করতো এবং আরও বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে সীমান্ত থেকেই ফেরত পাঠানোর নিয়ম চালু করতো।

অবশ্য সাম্প্রতিক এক জনমত জরিপ অনুসারে, দুই-তৃতীয়াংশ জনগণ অভিবাসন নীতির কঠোরতার পক্ষে মত দিয়েছেন।

তবে মের্জ যুক্তি দেন যে, সম্প্রতি জনসমক্ষে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তরা অভিবাসী ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাই এই আইন জরুরি। কিন্তু বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) এবং গ্রিন পার্টি এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, প্রস্তাবিত আইন এসব হামলা ঠেকাতে পারত না এবং এটি ইউরোপীয় আইন লঙ্ঘন করবে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক