বস্তিবাসীদের সঙ্গে দেখা করতে গিয়ে খোলা ড্রেনে পড়ে আহত হয়েছেন ভারতের গুজরাটের বিজেপির এক এমপি। শনিবার স্থানীয় জামনগরের জলারাম এলাকার বস্তিতে গেলে ডেনে পড়ে যান বিজেপি এমপি পুনম মাদাম। পরে তাকে ড্রেন থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয় এমপি হিসেবে পুনম বস্তির মানুষের সঙ্গে কথা বলার সময় কংক্রিটের আস্তরণের ওপর দাঁড়িয়েছিলেন। এ সময় তা ভেঙে গেলে তিনি ৮ ফুট গভীর ড্রেনে পড়ে যান।
তার চিকিৎসক এ মহাশ্বরি জানিয়েছেন, তার মাথায় ৪ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কাঁধে ও পায়েও আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
জামনগর মিউনিসিপাল করপোরেশন জালারাম বস্তিটি উচ্ছেদ করতে চাচ্ছে। কিন্তু বস্তিবাসীরা এ উচ্ছেদের বিরোধিতা করে আসছে। এ অবস্থায় স্থানীয় এমপি হিসেবে পুনম তাদের সঙ্গে কথা বলার জন্য বস্তিতে গিয়েছিলেন। সূত্র: হাফিংটন পোস্ট।
আরও পড়ুন:
- হাত কামড়ে ধরা হাঙ্গরসহ হাসপাতালে নারী
- মহাত্মা গান্ধীর নাতি মোদি ভক্ত, থাকছেন বৃদ্ধাশ্রমে
- এবার ট্রাম্পের পাল্টা তোপের মুখে লন্ডনের মেয়র সাদিক খান
/এএ/








