হাত কামড়ে ধরা হাঙ্গরসহ হাসপাতালে নারী

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ২১:০০আপডেট : ১৬ মে ২০১৬, ২১:০০

হাঙ্গর নাকি মানুষের রক্তের গন্ধ পেয়ে আক্রমণ চালায়। বিশা আকারের হাঙ্গর মানুষকে কামড়ে মেরে ফেলেছে এমন ঘটনার কথা শোনা যায়। কিন্তু ছোট একটি হাঙ্গর এক নারীর হাতে এমন কামড় বসিয়েছে যে, তাকে মেরে ফেলার পরও হাত থেকে মুক্ত করা যাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে ওই নারী হাত কামড়ে থাকা হাঙ্গরসহ হাসপাতালে উপস্থিত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। রবিবার ছোট হাঙ্গরটি ওই নারীর হাতে কামড় দেয়। আক্রমণ করার পরপরই হাঙ্গরটিকে হত্যা করা হয়। সৈকতে বেড়াতে আসা অপর এক ব্যক্তি ২ ফুট (৬১ সেন্টিমিটার) লম্বা হাঙ্গরটিকে হত্যা করেন। হাঙ্গরের কামড়ে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়।এ সময় হাঙ্গরটি তার ডান হাত কামড়ে ধরে ছিল।

নগর দমকল বিভাগের মুখপাত্র বব লেমোনস বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স ২৩ বছর। তিনি উপকূলীয় বোকা র‌্যাটন শহরের সৈকতে সাঁতার কাটার সময় হাঙ্গরটি তার ওপর আক্রমণ করে।

তিনি আরও বলেন, ওই নারীকে নগরীর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। হাঙ্গরটি তখনও তার ডানবাহু কামড়ে ধরেছিল।

সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেলকে ওসেন রেস্কিউ ক্যাপ্টেন ক্লাইন্ট ট্র্যাসি বলেন, ‘আমি আমার জীবনে আর কখনও এমন ঘটনা দেখিনি। এমন কিছু  জীবনেও শুনিনি।’

নার্স প্রজাতির শার্ক ১০ ফুট (৩ মিটার) পর্যন্ত দীর্ঘ হতে পারে। এগুলোকে প্রায়ই ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলীয় এলাকায় দেখা যায়। এই প্রজাতিটি সাধারণত শান্ত স্বভাবের হয়। সূত্র: এনডিটিভি।

আরও খবর পড়ুন:

/এএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম