প্রতিদিন ধর্ষণের শিকার হন নেহেরু বিশ্ববিদ্যালয়ের মেয়েরা: বিজেপি বিধায়ক

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১৭:৪১আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:৪১

বিজেপি বিধায়ক জ্ঞানদেব (বামে), জেএনইউ-এতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ছবি (ডানে) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলনের সময়ে বিজেপির বিধায়ক জ্ঞানদেব আহুজার এক বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢেলেছিল। সেই একই জ্ঞানদেব আবারও বিতর্কিত মন্তব্য করলেন জেএনইউ নিয়ে। এবার তিনি দাবি করেছেন,ওই বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মেয়েরা ধর্ষণের শিকার হন!

বুধবার জ্ঞানদেব আহুজা বলেন, ‘আমি আগে যা বলেছিলাম তাতে অটল আছি। জেএনইউতে প্রতিদিন ধর্ষণ হয়। এটা অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে।’

এর আগে ফেব্রুয়ারিতে আলওয়ার এর এ বিধায়ক বলেছিলেন, ‘জেএনইউতে প্রতিদিন ৫০ হাজার হাড়, ৩ হাজার ব্যবহৃত কনডম, ৫০০ গর্ভনিরোধক ইনজেকশন ও ১০ হাজার সিগারেটের টুকরা পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীরা নগ্ন হয়ে নাচেন।’

উল্লেখ্য, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কাশ্মিমের স্বাধীনতা আন্দোলনের নেতা আফজাল গুরুর ফাঁসির বার্ষিকীতে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পুরো ভারতজুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আদালতে জামিন পান কানহাইয়া কুমারসহ গ্রেফতার হওয়া আরও দুই শিক্ষার্থী উমর খালিদ ও অনির্বাণ। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/বিএ/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান