তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তরুণীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৬, ১৭:৫৩আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৫৩

তেলেঙ্গানায় এক শিক্ষার্থীর আত্মহত্যার একদিন পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এবং পুলিশ প্রধানের কাছে তার পাঠানো চিঠি ডাকযোগে এসে পৌঁছেছে। চিঠিতে ২১ বছরের ঝানসি রানি নামের বি টেক-এর একজন শিক্ষার্থী লিখেছেন, তার মা ও স্বামী পতিতাবৃত্তি করার জন্য তাকে বাধ্য করার চেষ্টা করছেন। পুলিশ ওই চিঠিকে সুইসাইড নোট হিসেবে বিবেচনা করছে।

চিঠি পেয়ে হায়দ্রাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে নাকরেকাল এলাকায় ঝানসির বাড়িতে পুলিশ যখন পৌঁছায় তখন তরুণীর মা ও স্বামীকে পায়নি। বাসা তালা দেওয়া অবস্থায় পায়। প্রতিবেশীরা পুলিশকে জানান, বুধবার বিষ খেয়ে আত্মহত্যা করেন ঝানসি। দুই বছর আগে ঝানসির মা তাকে জোর করে বিয়ে দেন। তিনি স্বামীর সঙ্গে থাকতে চাইতেন না। পরিবারের সদস্যরা তরুণীর শেষকৃত্য সম্পন্ন করতে গিয়েছেন।

পুলিশ জানায়, ওই তরুণী অভিযোগ করেছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জোর করে মা তার বিয়ে দিয়েছেন।
২৩ মে ঝানসি চূড়ান্ত পরীক্ষা দেন। পরীক্ষার পর মা ও স্বামী তাকে বাসায় নিয়ে আসেন। তারা তাকে নির্যাতন করেন ও বিষ খাইয়ে হত্যার হুমকি দেন।
পুলিশ আরও জানায়, ঝানসি মা তার আত্মহত্যার বিষয়টি কাউকে না জানিয়েই শেষকৃত্য সম্পন্ন করেন। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম