কুলি পদে ৯৮৪ গ্র্যাজুয়েট, ৫ এমফিল ডিগ্রিধারীর আবেদন

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৬, ১২:৫১আপডেট : ২১ জুন ২০১৬, ১২:৫৫

কুলি পদে ৯৮৪ গ্র্যাজুয়েট, ৫ এমফিল ডিগ্রিধারীর আবেদন ভারতের মহারাষ্ট্রের ৫টি কুলি পদে চাকরির জন্য আবেদন করেছেন ৯৮৪ জন স্নাতক পাস ব্যক্তি। আবেদনকারীদের মধ্যে ৫ জন এমফিল ডিগ্রিধারীও রয়েছেন। এই পদে চাকরির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চতুর্থ শ্রেণি পাস। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বিষয়টি জানা গেছে।

মহারাষ্ট্রের পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) সচিব রাজেন্দ্র মাংরুলকার বলেন, ৫টি কুলি পদের জন্য আমরা ২ হাজার ৪২৪টি আবেদন পেয়েছি। আবেদনকারীদের মধ্যে ৫ জন এমফিল ডিগ্রিধারী, ৯ জন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী, ১০৯ জন ডিপ্লোমাধারী ও ২৫৩ জন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী রয়েছেন।

রাজেন্দ্র আরও জানান, আবেদনকারীদের মধ্যে ৯৮৪জন গ্র্যাজুয়েট, ৬০৫ জন এইচএসসি, ২৮২ জন এসএসসি পাস রয়েছেন। এসএসসির কম শিক্ষাগত যোগ্যতার আবেদনকারী রয়েছেন ১৭৭ জন।

আগস্ট মাসে চতুর্থ শ্রেণির মযার্দার এই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মহারাষ্ট্রের পিএসসি ২০১৫ সালের ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চাকরির জন্য বয়সসীমা ১৮-৩৩ বছর। লিখিত পরীক্ষায় প্রার্থীদের ভাষাগত ও গণিতের দক্ষতার বিচার করা হবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম