মুম্বাইয়ে ফার্মেসিতে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৬, ২৩:০৮আপডেট : ৩০ জুন ২০১৬, ২৩:০৮

মুম্বাইয়ে ফার্মেসিতে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ নিহত ৯ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আন্ধেরিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আন্ধেরিতে ওই ভবনের নিচ তলায় ফার্মেসিতে স্থানীয় সময় ভোর ছয়টার দিকে আগুন লাগে। এ সময় নিহতরা ওই ভবনের দোতলায় ঘুমাচ্ছিল। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এসব লোক সেখানে আটকা পড়েন। এদের অধিকাংশ একই পরিবারের সদস্য।’

ওই কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া আটজনের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে মাত্র কয়েক মাস বয়সের একটি শিশু রয়েছে। আগুনে দগ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা রান্না করার সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন নেভানোর সময় এক দমকল কর্মী দগ্ধ হয়েছেন।

উল্লেখ্য, নিরাপত্তা মানের ঘাটতির কারণে ভারতে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী