চীন সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজন করছে মার্কিন-ভারত

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০২

চীন সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজন করছে মার্কিন-ভারত ভারতের উত্তরাঞ্চলে চীন সীমান্তের কাছে যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে এ মহড়া অনুষ্ঠিত হবে। স্পুটনিক নিউজ এ খবর জানিয়েছে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে যৌথ সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবেই ভারত ও যুক্তরাষ্ট্র এ মহড়ার আয়োজন করা হচ্ছে। দুই দেশের মধ্যে এটা ১২ তম যৌথ সামরিক প্রশিক্ষণ।

যুদ্ধ আবিয়াস ২০১৬ নামের এই মহড়া চীন-ভারত স্থল সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হবে। ভারতীয় সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে এ মহড়া অনুষ্ঠিত হবে। উভয় দেশের ২২৫ জন সেনা এতে অংশ নেবেন।

নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারত লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট (লিমোয়া) চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই এ মহড়া আয়োজন করা হলো।

চুক্তি অনুসারে, এই সমঝোতার ফলে যৌথ অভিযান বা মহড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী  সহজেই একে অপরের সহযোগিতা করতে পারবে। এ চুক্তির আওতায় ভারত ও যুক্তরাষ্ট্রে একে অন্যের সামরিক ঘাঁটি ও সম্পদ ব্যবহার করতে পারবে। তবে এ চুক্তির অধীনে ভারতে মার্কিন সেনাদের অবস্থান অনুমোদন দেওয়া হয়নি।

প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় সৃষ্টিশীল ও আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চুক্তির কাঠামোর অধীনে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি ভাগাভাগি করতে রাজি হয়েছে। তা এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা করা হয় ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের সঙ্গে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক বন্ধন হবে অভিন্ন মূল্যবোধ ও আগ্রহের ওপর ভিত্তি করে। উভয় দেশ মেনে চলবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি।সূত্র: স্পুটনিক নিউজ।

/এএ/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম