রাম রহিমের বিরুদ্ধে আরও যেসব মামলা রয়েছে

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৭, ১৮:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৮:৩৯

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ধর্ষণের অভিযোগ সাত বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ১৫ বছর আগে নিজের দুই ভক্তকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ায় এই সাজা ঘোষণা করা হয় সোমবার। ধর্ষণের এই মামলা ছাড়াও বিতর্কিত এই ধর্মগুরুর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

রাম রহিমের বিরুদ্ধে আরও যেসব মামলা রয়েছে

২০০২ সালের নভেম্বরে রাম রহিমের বিরুদ্ধে ৫৩ বছরের এক সাংবাদিককে হত্যার অভিযোগ উঠে। পুরা সাচ (পুরোই সত্য) নামের একটি পত্রিকার সম্পাদক ছিলেন ওই সাংবাদিক। মামলাটি এখনও সিবিআই’র বিশেষ আদালতে রয়েছে।

২০০৭ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। পাঞ্জাবের গুরু গোবিন্দ সিংকে অনুকরণ করে পোশাক পরিধানের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

২০১০ সালে ডেরার এক সাবেক কর্মীকে হত্যার অভিযোগ উঠে। সিবিআই-র প্রতিবেদনে এই অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

২০১৪ সালে ৪০০ ভক্তকে জোর করে খোজাকরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সিবিআই মামলাটি তদন্ত করছে। একই বছরে ডেরাতে ভক্তদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠে। পাঞ্জাব ও হারিয়ানা হাই কোর্ট ডেরার কর্মকাণ্ডের নজর রাখার নির্দেশ দেয়।

২০১৬ সালের জানুয়ারিতে অল ইন্ডিয়া হিন্দু স্টুডেন্টস ফেডারেশন ভগবান বিষ্ণুর মতো পোশাক পরিধান রাম রহিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন বলে মামলা দায়ের করা হয়। সূত্র: নিউজ এইটিন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম