কাশ্মিরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৯:৩২

ভারত নিয়ন্ত্রিত জন্মু-কাশ্মিরের পুলওয়ামা এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার নিহত হয়েছে। শনিবার সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুই কমান্ডার নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীও নিহত হয়েছে।

কাশ্মিরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার নিহত

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, নিহত কমান্ডাররা হলো ওয়াসিম শাহ ও নাসির আহমদ খান। নিহত বিক্ষোভকারীর নাম গুলজার আহমদ মির। সংঘর্ষে আরও অন্তত ২০জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

নিহত কমান্ডার ওয়াসিম শাহ আবু ওসামা ভাই নামে পরিচিত। শফিয়ান জেলায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদের অভিযোগে পুলিশ গ্রেফতারের জন্য শাহকে খুঁজছিল।

ভারতীয় পুলিশ জানায়, স্পেশাল অপারেশন গ্রুপ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তাবাহিনীর অভিযানে গোলাগুলি শুরু হয়। অভিযানের সময় সেনারা সন্দেহভাজন আস্তানার দিকে এগিয়ে গেলে লুকিয়ে থাকা জঙ্গিরা সরকারি বাহিনীর দিকে গুলি ছুড়তে শুরু করে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলওয়ামায় গত চার বছরের মধ্যে প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা এটি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম