প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করবেন মোদি

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৮, ২০:২১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:২২

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন সফর করবেন নরেন্দ্র মোদি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯-১২ ফেব্রুয়ারি মোদি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন।

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গত বছর ইসরায়েল সফর করেন মোদি

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনে এটাই হবে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। আর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাত ও প্রথমবারের মতো ওমান সফর করবেন।

সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানে মোদি অংশগ্রহণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভাষণ দেবেন মোদি। এই সম্মেলনে ভারতকে ‘গেস্ট অব অনার’ মর্যাদা দেওয়া হয়েছে। আমিরাত ও ওমানে মোদি ভারতীয় কমিউনিটির সঙ্গেও বৈঠক করবেন।

সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি জোরালো হয়ে ওঠছে। প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রেও ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনেক দ্রুত বাড়ছে। এর ফলে ভারতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়াকে ছাপিয়ে যেতে পারে দেশটি। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তির অর্থমূল্য প্রায় ২০০ কোটি ডলার।

গত বছর ৭০ বছরের প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। এরপর জানুয়ারিতে ফিরতি সফরে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এমন এক সময়ে মোদি ফিলিস্তিন সফর করবেন, যখন জেরুজালেম ইস্যুতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি প্রত্যাখ্যান করে জাতিসংঘের প্রস্তাবে ভোট দিয়েছে ভারত। ইসরায়েলের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হলেও ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের পক্ষেই অবস্থান নিয়ে আসছে। 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম