কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ১০:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০১:৩৩

ভারতে জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজনের  নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোপিয়ান জেলায় সংঘটিত ওই গোলাগুলির ঘটনায় চার জন সন্ত্রাসীর নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে শনিবার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, এই চারজনকে নিয়ে গত রাত থেকে চলা অভিযানে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত

গোপন সূত্রে খবর পেয়ে ভারতের সেনা সদস্যরা সন্ত্রাসীদের উপস্থিত থাকার সম্ভাব্য এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালানো শুরু করে। তল্লাশি চলাকালেই গোলাগুলির ঘটনা ঘটে এবং চার সন্ত্রাসী মারা যায়।  সোপিয়ান এলাকাটি শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। তল্লাশি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকে।
এই ঘটনায় চার জনের নিহত হওয়ার আগে যে সন্ত্রাসী নিহত হয়েছিল, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোপিয়ানের কিলুরা গ্রাম থেকে তার মৃতদেহের কাছে একটি একে-৪৭ বন্দুকও পাওয়া গেছে। আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,  নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে উমার মালিক হিসেবে চহ্নিত করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম