কাশ্মিরে সরকারি বাহিনীকে সহায়তা করার জেরে তরুণকে গলা কেটে হত্যা

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ২১:১৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২২
image

ভারতের জম্মু ও কাশ্মিরের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করা পাঁচ ব্যক্তির মধ্যে একজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে শনিবার। অপহৃতদের মধ্যে থেকে দুই জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও, বাকি দুই জনের এখন কোনও খোঁজ পাওয়া যায়নি। যাকে গলা কেটে হত্যা কার হয়েছে তার নাম হুজাইফা কুতে (১৯)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক দিন আগে আরেক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে সরকারি বাহিনীকে সহায়তা করার কারণ দেখিয়ে। কাশ্মিরে সরকারি বাহিনীকে সহায়তা করার জেরে তরুণকে গলা কেটে হত্যা

হুজাইফার লাশ পাওয়ার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ এর নিন্দা জানিয়ে টুইটারে বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘আবারও কাপুরুষোচিতভাবে একজন তরুণকে হত্যা করা হলো। সন্ত্রাসীরা তাকে গলা কেটে হত্যা করেছে। এমন বর্বরতার কোনও স্থান নেই আমাদের সমাজে। এমন কোনও কারণ থাকতে পারে না যা দেখিয়ে এই হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে।’

হুজাইফাকে হত্যার ৩৬ ঘণ্টা আগে আরেক তরুণকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের একটি ভিডিও ধারণ করা হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সেখানে দেখা যায়, ওই তরুণকে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। আর তাকে একজন প্রশ্ন করছে, আমাদের সাথিকে তুমি কেন হত্যা করালে?’ প্রশ্নের কোনও উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে তাকে কয়েকবার গুলি করা হয়। তরুণটি ঘটনাস্থলেই মারা যায়।

এনডিটিভি লিখেছে, সরকারি বাহিনীর তথ্যদাতা হওয়ার অভিযোগে অনেক সময়ই বেসামরিক ব্যাক্তিদের হত্যা করে কাশ্মিরের সশস্ত্র সংগঠনের সদস্যরা।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের