বিপিএল নিয়ে ভারতে বাজি, আটক ৩

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

বাংলাদেশে চলমান টি-২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ভারতে বাজি ধরার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার ভারতের আহমেদাবাদ থেকে তাদের আটক করা হয় বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিপিএল নিয়ে ভারতে বাজি, আটক ৩

ভারতীয় পুলিশ জানিয়েছে, আটক তিনজন আশীষ প্যাটেল, কিরিট প্যাটেল এবং রমেশ ওরফে দাদা।

ভারতীয় পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কিরিট প্যাটেল ও রমেশ সাফারি ওয়েব ব্রাউজারে বিভিন্ন ইউজার আইডি বানিয়ে অনলাইনে বাজি ধরতো।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার আহমেদাবাদের নারোদা এলাকার পদ্মাবতী সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বাজিকরদের আটক করা হয়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি বাংলাদেশে বিপিএলের ষষ্ঠ আসর শুরু হয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা বিপিএল সরাসরি দেখতে পারছেন ডি স্পোর্টস চ্যানেলে। 

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম