মোদির নামে নেহেরু বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি বিজেপি এমপির

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৬:৪১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:৩২

দিল্লির বিখ্যাত জওহরলাল নেহেরু ইউনিভার্সির্টির (জেএনইউ) নামকরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করার দাবি জানিয়েছে ক্ষমতাসীন বিজেপির এমপি হান্স রাজ হান। এই এমপি দাবি করেছেন, জেএনইউ’র নাম হওয়া উচিত এমএনইউ।

মোদির নামে নেহেরু বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি বিজেপি এমপির

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দিল্লি থেকে নির্বাচিত বিজেপি এমপি হান্স রাজ বিশ্ববিদ্যালয়টি সফরে গিয়ে সরকারের কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে কথা বলছিলেন। পাঞ্জাবি এই সংগীতশিল্পী এ সময় বলেন, জেএনইউ’র নামকরণ হওয়া উচিত এমএনইউ।

হান্স রাজ বলেন, সবাই যেনও শান্তিপূর্ণ থাকে সেই প্রার্থনা করুন। আমাদের পূর্বসুরীদের ভুলের প্রায়শ্চিত্ত আমরা দিচ্ছি। আমি মনে করি এটার (জেএনইউ) নাম হওয়া উচিত এমএনইউ। মোদির নামেও কিছু থাকা উচিত।

জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় থেকেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী নামানুসারে নামকরণ করা হয়েছে।

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তাদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা— দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মির কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবাও সীমিত।

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলে পুরো কৃতিত্ব বিজেপি দিচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে।

৭৩তম স্বাধীনতা দিবসে রাজধানীর নয়া দিল্লিতে অবস্থিত রেডফোর্টে জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, সরকারের ৭০ দিনেরও কম সময়ের মধ্যে আমরা অনুচ্ছেদ ৩৭০ বাতিল করেছি। পার্লামেন্টের উভয় কক্ষ এবং সদস্যদের দুই-তৃতীয়াংশ এতে আমাদের সমর্থন দিয়েছেন। যারা অনুচ্ছেদ ৩৭০-কে সমর্থন করছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি।

কংগ্রেসকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘যদি এটা এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কেন এই অনুচ্ছেদ স্থায়ী করা হয়নি? সর্বোপরি তাদের অনেক মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তারা খুব সহজেই তাদের অবস্থান বদলে ফেলতে পারেন। তাদের বিষয়ে প্রশ্ন রয়েছে ভারতের।’ নরেন্দ্র মোদি বলেন, তার সরকার জম্মু, কাশ্মির ও লাদাখের জনগণের সেবা করতে চায়। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেন। তাদের সম্ভাব্য সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম