কাশ্মির পরিস্থিতি নিয়ে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অমিত শাহের বৈঠক

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৬:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৫৮

কাশ্মির পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি জম্মু-কাশ্মির পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব রাজিব গৌবা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

কাশ্মির পরিস্থিতি নিয়ে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অমিত শাহের বৈঠক

ভারত সরকার জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর সম্প্রতি রাজ্যটি থেকে ফিরেছেন অজিত দোভাল। টানা দশদিন তিনি উপত্যকার বিভিন্ন এলাকায় ঘুরেন এবং মানুষের সঙ্গে কথা বলেন। গোয়েন্দা প্রধান সেখানে মোতায়েনকৃত শীর্ষ সামরিক ও আধাসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

কাশ্মিরে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে এবং স্কুলগুলো খুলতে শুরু করেছে। বার্তা সংস্থা পিটিআই জানায়, স্কুল চালু হলেও খুব শিক্ষার্থী উপস্থিত হয়েছে। বেসরকারি স্কুলগুলো টানা ১৫ দিনের মতো বন্ধ রয়েছে।

পিটিআই আরও জানায়, উপত্যকার দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে এখনও গণপরিবহন নেই। বিধিনিষেধ শিথিল করার পর সড়কে কিছু বেসরকারি যান চলাচল করতে দেখা গেছে।

শনিবার সরকার কাশ্মিরের ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ চালু করে। জম্মু অঞ্চলের ৫টি জেলায় মোবাইল ইন্টারনেট চালু করা হয়। তবে শনিবার রাতে বিক্ষোভের পর রবিবার আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান