অনুপ্রবেশ ঠেকাতে কাশ্মির সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ভারতের

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৯:০০

পাকিস্তান সমর্থিত জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে গত দুই মাস ধরে জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) মোতায়েনকৃত সেনাদের সংখ্যা বাড়িয়েছে ভারত। রবিবার ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, পাকিস্তান সমর্থিত জঙ্গিরা জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

অনুপ্রবেশ ঠেকাতে কাশ্মির সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ভারতের

নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানান, সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করার পর যে ক্ষোভ জনগণের মধ্যে ছিল তা কমে আসছে। কিন্তু পাকিস্তান চেষ্টা করছে তাদের জঙ্গি হাতিয়ারের মাধ্যমে সীমান্তের এপারের এলাকা অস্থিতিশীল করতে।

ভারতীয় সেনা কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর হতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অস্ত্রবিরতি চুক্তি ও অনুপ্রবেশের ঘটনা প্রতিদিন ঘটছে। এলওসি ঘিরে অনুপ্রবেশ ঠেকাতে নর্দার্ন কমান্ডের বাইরে থেকে আমরা সেনা এনে শক্তি বাড়িয়েছি। এছাড়া সীমান্তের আরও কাছাকাছি সেনাদের মোতায়েন করা হয়েছে। সীমান্তের কোনও এলাকা অরক্ষিত নেই। বেশিরভাগ অনুপ্রবেশের চেষ্টা আমরা ঠেকিয়ে দিয়েছি।

তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য জানাননি এই ভারতীয় কর্মকর্তা। তবে বিষয়টি সম্পর্কে জ্ঞাত অপর দুই সেনা কর্মকর্তা জানিয়েছেন, এলওসিতে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ঘটনার আগেরদিন থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম