‘ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে চীনা রণতরী’

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ০৬:৩২আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৬:৩৪

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো বলেছেন, অদূর ভবিষ্যতে ভারত মহাসাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে চীন। মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

‘ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে চীনা রণতরী’

চীনের যুদ্ধজাহাজ নির্মাণের দ্রুতগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল বলেন, চীনা বিমানবাহী রণতরী মোতায়েন হবে বলে আশা করছি। এতে আমাদের কেউ অবাক হবে না।

এনডিটিভির খবরে বলা হয়েছে, হর্ন অব আফ্রিকা অঞ্চলের জিবুতিতে চীন পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ইতোমধ্যে গড়ে তুলেছে। সেখানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট মোতায়েন করেছে। ওই অঞ্চলে জলদস্যুরোধে সহযোগিতায় এমন নেওয়ার দাবি করে আসছে বেইজিং।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার করার উদ্দেশে নয়া দিল্লি সফরে আসা এই কমান্ডার বলেন, সব মুক্ত ও একই ভাবনার দেশের জন্য চীনের দ্রুতগতির অস্ত্রায়ন একটি হুমকি।

তিনি আরও বলেন, ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের উপস্থিতি বন্ধ হবে না। আমি এর আরও বিস্তৃতি দেখছি।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান