উচ্ছেদের আশঙ্কায় দিল্লিতে আদিবাসীদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৭:৩১

ভূমি থেকে উচ্ছেদের আশঙ্কায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিক্ষোভ করেছেন আড়াই হাজারের বেশি আদিবাসী। বৃহস্পতিবার তীর ও ধনুক এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

উচ্ছেদের আশঙ্কায় দিল্লিতে আদিবাসীদের বিক্ষোভ

ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট দশ লাখের বেশি বনবাসীকে তাদের ভূমি থেকে উচ্ছেদের নির্দেশ দেয়। বসবাসরত ভূমির মালিকানা প্রত্যাখ্যান করে ২১টি রাজ্যকে নির্দেশ দেয় কীভাবে তারা এই ভূমির দাবি করছে তা খতিয়ে দেখতে। এই বনবাসীদের অধিকাংশই আদিবাসী উপজাতি সম্প্রদায়ের। তাদের দাবি বনের ভূমির মালিকানা তারা পেয়েছে বন অধিকার আইনের ভিত্তিতে। ২০০৬ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে পাস হওয়া এই আইনে ভারতের বনাঞ্চলের ৪ কোটি হেক্টর ভূমিতে এই আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দিয়েছিল। দেশটিতে ১০৪ মিলিয়ন মানুষ আদিবাসী মানুস বাস করছেন। যা ভারতের মোট জনসংখ্যার দশ শতাংশ।

বিক্ষোভকারী বনবাসীদের দাবি, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বন অধিকার আইন বাতিল করতে পারে– এই আশঙ্কায় তারা প্রতিবাদ করছেন।

২৪ ঘণ্টার বেশি ভ্রমণ করে নয়া দিল্লিতে এসেছেন সাস্তে। তিনি বলছেন, তার জেলার বন কর্মকর্তারা তাদের সতর্ক করেছেন সহযোগিতার জন্য এবং ভূমির মালিকানা ছেড়ে দিতে। তিনি বলেন, গ্রামে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে করে আমরা জমি ছেড়ে চলে যাই। আমরা কোথায় যাব? বংশ পরম্পরায় আমরা এই ভূমিতে বাস করে আসছি এবং এর অধিকার আমাদের দেওয়া হয়েছে। আমাদেরকে নিজেদের অধিকার রক্ষা করতে হবে।

সাস্তে আরও বলেন, সরকারে আমাদের পাশে নেই। তা না হলে সুপ্রিম কোর্ট এমন আদেশ দিত না।

বন অধিকার আইনের বিরুদ্ধে কয়েকটি পরিবেশবাদী সংগঠন ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওই আদেশ দিয়েছিল। আবেদনকারীদের দাবি, আইনটির ফলে বন টুকরো টুকরো ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং অরণ্যবিনাশ ঘটছে। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম