ট্রাম্প পরিবারের তাজমহল দর্শনে ‘দুশ্চিন্তার’ নাম বাঁদর

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫

মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল দর্শনের ভিভিআইপি বিদেশি অতিথিদের তালিকাটি সুদীর্ঘ। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প পরিবারের তাজমহল দর্শনে ‘দুশ্চিন্তার’ নাম বাঁদর

সোমবার আমদাবাদ থেকে বিকালে আগ্রায় পৌঁছে আড়াই ঘণ্টারও কম সময় তাজমহলে অবস্থান করবেন ট্রাম্প। ওয়াশিংটন থেকেই তাজমহলে সূর্যাস্ত দেখার ইচ্ছা প্রকাশ করে রেখেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেই ‘সূর্যাস্তের’ খাতিরেই মলিন হয়ে আসা শহরটিতে যুদ্ধকালীন ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে চলল রূপচর্চা!

যমুনার দুর্গন্ধ দূর করতে বাড়ানো হয়েছে জলের স্রোত। ব্রিটিশ আমলের একটি জং ধরা ওভারব্রিজকে রুপোলি রঙের মেটালিক স্প্রে করা হয়েছে। তাজে ‘মাড প্যাক’ লাগিয়ে তার জেল্লা ফেরানোর চেষ্টা চলছে। তাজের কাছে রাস্তার দু’ধারে এলইডি আলো, ফুলের টব— কমতি নেই কোনও কিছুরই।

কিন্তু তবুও একটি বিষয়ে দুশ্চিন্তা যাচ্ছে না। সেটি হলো, তাজমহলে বসবাস করা প্রায় হাজার খানেক বাঁদরের উপদ্রব। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আসা নিরাপত্তা কর্তাদেরও দুশ্চিন্তা— হঠাৎ যদি বাঁদর-বাহিনী আক্রমণ করে বসে মার্কিন প্রেসিডেন্টকে!

হাত গুটিয়ে বসে না থেকে এই আশঙ্কাকে নির্মূল করতে আপাতত উঠে পড়ে লেগেছে ভারত সরকার। দূর থেকে গুলতি ছুঁড়ে বাঁদরদের তাড়ানোর চেষ্টা চলেছে গত এক সপ্তাহ ধরে। কিন্তু তাতে কতটা কাজ হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নন কর্তৃপক্ষ।

আপাতত স্থির হয়েছে, বাঁদর তাড়াতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি হনুমানকে সঙ্গে রাখা হবে। তবে শুধু হনুমানে ভরসা না করে সশস্ত্র অফিসারবাহিনীকেও সঙ্গে রাখা হবে। যারা বাঁদর তাড়ানোর সরঞ্জাম নিয়ে হাজির থাকবেন তাজ চত্বরে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

    

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম