মুম্বাইয়ে হোম কোয়ারেন্টিনে দিল্লির তাবলিগে অংশ নেওয়া ১৩ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৯:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৯:১২

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেওয়া ১৩ বাংলাদেশিকে মুম্বাইয়ের থানে শহরে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সঙ্গে তাবলিগে অংশ নেওয়া আসামের তিন নাগরিকও রয়েছেন। বুধবার মুম্ব্রা'র ডিসিপ সুভাস বারসি জানান, মঙ্গলবার রাতে একটি মসজিদে তাদের পাওয়া গেছে। মুম্বাই মিরর এখবর জানিয়েছে।

মুম্বাইয়ে হোম কোয়ারেন্টিনে দিল্লির তাবলিগে অংশ নেওয়া ১৩ বাংলাদেশি
ডিসিপি বলেন, থানেতে আসা দিল্লির নিজামুদ্দিন মারকাজ ভ্রমণ করা ১৩ বাংলাদেশি ও আসামের দুই নাগরিককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়া যাবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। 
তাবলিগ জামাতে অংশ নেওয়া ব্যক্তিদের করোনা পরীক্ষা করার পর বৃহস্পতিবার ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৫ জনে।
এর আগে বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার সবগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেয়, দিল্লির তাবলিগ জামাতে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার জন্য।
উল্লেখ্য, গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষ হওয়ার পরও অনেকে সেখানে থেকে যান।
এরই মধ্যে ওই আয়োজনে অংশ নেওয়া প্রায় চারশ' জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে এই সমাবেশ করায় তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম