সংগীত আর কবিতায় চিরবৈরিতার সম্মিলন

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৫, ২০:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৩৮

সংগীত আর কবিতায় চিরবৈরিতার সম্মিলন শিল্পের সীমানা নাই- কথাটা বহুল ব্যবহারেও জীর্ণ হয় না। হয় না বলেই ভারতের এক কবির কবিতা গিয়ে সম্মিলিত হয় পাকিস্তানের এক গজলে। আবারও প্রমাণিত হয়, শিল্প জাতীয়তার উর্ধ্বে, তা কাটাতার আর সীমানা মানে না।
পাকিস্তানের কিংবদন্তী গায়িকা ফরিদা খানম। কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই বিষাদগ্রস্ত কণ্ঠে ও খালি গলায় বিখ্যাত গজল ‘আজ জানে কি জিদ না করো’ গেয়ে পাকিস্তানিদের মন জয় করেছেন তিনি। তার চেয়ে বড় কথা প্রবীণ এ শিল্পীর কণ্ঠে এ গজল ভারতীয়দের কাছেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এই গজল শুনে নয়া দিল্লির কবি অখিল কাতিয়াল ফরিদা খানমকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা লিখেছেন। অখিল শুরুটা করেছেন এভাবে-
এখনও যখন ফরিদা খানম গজল গাইতে থাকেন
কণ্ঠে তিনি বয়স লুকান না
তার পরিবর্তে
তার কণ্ঠে থাকে বাঁক
কিছুক্ষণের জন্য তা ধরে রাখেন

আমাদের আবেশে ডুবিয়ে দেওয়ার আগে।

এখন যখন তিনি গাইতে থাকেন

তিনি জানেন

গানের কথা যখন শেষ হয়ে যাবে

তার কণ্ঠ যখন থেমে যাবে

পাখির মতো

তিনি যাবেন না।

 

বিখ্যাত এ গজলটি লিখেছেন ফাইয়াজ হাশমি ও সংগীত পরিচালনা করেছেন সোহাইল রানা।

এ বছর কোক স্টুডিও’র সিজন-৮- এ ‘আজ জানে কি জিদ না করো’ গজলটি গাওয়া হয়েছে। প্রয়াত গায়ক হাবিব ওয়ালি মুহাম্মদও গজলটি ‘বাদল অউর বিজলি’ সিনেমায় গেয়েছিলেন। সূত্র: ডন।

/এএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম