বাংলাদেশি মুসলমানদের কেউ কেউ খুবই সাম্প্রদায়িক: আসামের মন্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮
image

ভারতের আসাম রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যারা প্রকাশ্যে আসাম ও ভারতীয় সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে তাদের ভোট তিনি চান না। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসী মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ সাম্প্রদায়িক এবং স্থানীয় ভাষা ও সংস্কৃতি নষ্টকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আসামের মুসলিম জনগোষ্ঠী দুই ধারায় বিভক্ত-একটি ধারা বাংলাদেশ থেকে আসা আর অন্যটি স্থানীয়। বিভিন্ন সময়ে আসামে আসা জনগোষ্ঠীর কেউ কেউ নিজেদের মিয়া বলে পরিচয় দেয়, তারা খুবই সাম্প্রদায়িক।’ এসব মানুষ আসামীয় ভাষা ও সংস্কৃতি নষ্টের বিভিন্ন কার্যকলাপে যুক্ত বলে অভিযোগ করেন তিনি। এই বিজেপি নেতা বলেন, ‘এসব মানুষের ভোটে আমি এমএলএ হতে চাই না। আমার ব্যক্তিগত মত হলো যেসব মানুষ প্রকাশ্যে আসামের ভাষা, সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করে তারা আমাদের ভোট দেবে না।’

২০১৯ সালে ভারতে চালু হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) আসামে চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার সিএএ চালুর নিয়ম বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নাগরিকত্ব আইন পাস হয়েছে; নিয়ম এখনও তৈরি হয়নি। সেকারণে এসব নিয়ম তৈরি ও তা সংস্কার করার পুরোপুরি দায়িত্ব ভারত সরকারের।

উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির মুসলিম জনগোষ্ঠীর অভিযোগ এই আইনের মাধ্যমে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে ফেলা হবে। ব্যাপক বিক্ষোভের মুখে ওই আইন বাস্তবায়নে কিছুটা ধীর গতি দেখানো হলেও সম্প্রতি কয়েকটি রাজ্যে তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের