বাম-আইএসএফ-কংগ্রেসের সমাবেশ ঘিরে জনসমুদ্র পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দান

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

পশ্চিমবঙ্গের ত্রিদলীয় নির্বাচনি জোট রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার আয়োজন করে। সিপিআইএম-এর নেতৃত্বাধীন বাম দলগুলো, কংগ্রেস এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির নবগঠিত রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্রিগেড ময়দান যেন পরিণত হয় এক জনসমুদ্রে।

বিশাল সমাবেশ হলেও এদিন জোটের ভেতরকার বিবাদও সামনে আসে। বামফ্রন্ট–কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া চলার সময় আইএসএফ–কে মালদহ–মুর্শিদাবাদের একটি আসনও দিতে পারবে না বলে কড়া বার্তা দিয়েছিল কংগ্রেস। এবার ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে যেন প্রতিশোধ নিলেন আব্বাস সিদ্দিকি। কারণ নিজ দলের কর্মী–সমর্থকদের উদ্দেশ্যে বামফ্রন্টের শরিক দলের প্রার্থীদের ভোট দিতে বললেও কড়া বার্তা দিয়েছেন কংগ্রেসকে। আর তা ঘিরে বিশাল মঞ্চে কিছু সময়ের জন্য নিজেদের বিবাদ সামনে চলে আসে।

এদিন নিজের বক্তব্যের শুরুতেই আব্বাস সিদ্দিকি বলেন, ‘‌আমার ভালোবাসার মানুষ মহম্মদ সেলিম, বিমান দা এবং বাম শরিক দলের প্রত্যেকটা নেতা–কর্মীকে অভিনন্দন জানাই। আমরা বামফ্রন্টকে একটা তালিকা দিয়েছিলাম। সেটা বিচার–বিবেচনা করে এবং মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের দাবি তারা মেনে নিয়েছেন। তাই যেখানে যেখানে বামফ্রন্টের শরিক দল প্রার্থী দেবে, আগামী দিনে রক্ত দিয়ে হলেও মাতৃভূমিকে স্বাধীন করবো। আগামী দিনে এই বিজেপি সরকার আর বিজেপির বি–টিম তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবো।’

আব্বাসের এমন মন্তব্যেই বোঝা গেল কংগ্রেসকেই তিনি কাঠগড়ায় তুলছেন। কারণ, বামফ্রন্টের সঙ্গে আসনরফা হয়ে গেলেও কংগ্রেস সেভাবে আব্বাসের দলকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। Left Front, Congress & ISF

আব্বাস সিদ্দিকির ভাষণে সেই অভিযোগ রেশ পেতেই তার বক্তব্যের মাঝে মঞ্চ ছেড়ে চলে যেতে উদ্যত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে তাকে থামিয়ে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এমন পরিস্থিতিতেও থেমে থাকেননি আব্বাস সিদ্দিকি। তার ভাষায়, ‘বিমান দা নিজের দলকে বুঝিয়ে আমাদের জন্য ৩০টি আসন ছেড়েছেন। তাই তাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে— আপনি বললেন, যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে, সেখানে তাদের ভোট দেবেন, তাহলে কংগ্রেসের কথা বললেন না কেন? আমি স্পষ্ট করে বলছি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, ওবিসি, মুসলিম—পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে। এই ভাগিদারিতে এসেছি।’

এদিনের সমাবেশ ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো বিশাল ময়দানেও ভিড় উপচে পড়ে। এতে স্বভাবতই বাম দলগুলো, কংগ্রেস ও সিদ্দিকির দল খুশি। কিন্তু ভোটের বাক্সে এই ভিড়ের প্রতিফলন কতটা পড়বে তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। কারণ, গতবারের ভোটের আগেও বাম দলগুলোর ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা হয়েছিল। কিন্তু ময়দানের সেই ভিড়েও ভোটের ময়দান থেকে বামেদের ছিটকে যাওয়া এড়ানো যায়নি।

গতবা অবশ্য বাম ও কংগ্রেস আলাদা আলাদাভাবে ভোটে দাঁড়িয়েছিল। এবার বাস্তব পরিস্থিতি আন্দাজ করে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি হয়েছে। তাতে যোগ দিয়েছে আব্বাস সিদ্দিকির দল। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার কারণে এবারও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেতে পারেননি। ডাক্তাররা তাকে বারণ করেছেন।

উল্লেখ্য, জনমত জরিপে আভাস মিলেছে, তৃণমূলই আবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। তবে বিজেপি আগের তুলনায় অনেক বেশি আসন পাবে। সূত্র: ভয়েস অব আমেরিকা, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম