‘পাকিস্তান অক্সিজেন দিতে রাজি, কিন্তু বাধা দিচ্ছে মোদি সরকার’

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৫:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৫:৩৫

ভারতে করোনা পরিস্থিতির অবনতির জেরে বিশ্বের বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানও জরুরি পরিষেবা দিয়ে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছে। তবে এরইমধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো পাঞ্জাব কংগ্রেস। সোমবার পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর অভিযোগ করেছেন, পাকিস্তান অক্সিজেন রফতানি করতে চাইলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য সেটি পাচ্ছে না পাঞ্জাব।

তিনি বলেছেন, পাকিস্তানের ভারী শিল্পগুলো যথেষ্ট অক্সিজেন সরবরাহ করতে পারে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাকিস্তান থেকে আমদানি করতেও রাজি। কিন্তু মাঝখানে চলে আসছে কেন্দ্রীয় সরকার।

সোমবার রাজ্য সরকারের বিশেষ কেবিনেট বৈঠকে অংশ নেন জাখর। সেই বৈঠকে তিনি মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন। হুঁশিয়ারি দেন, রাজ্যে একজনেরও অক্সিজেনের অভাবে মৃত্যু হলে কেন্দ্র তার জন্য দায়ী থাকবে।

তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছেন। কিন্তু কোনও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুনীল জাখর বলেন, যদি এই অক্সিজেন আমরা আমদানি করি, তাহলে রাজ্য সরকারই এর খরচ বহন করবে। রাজ্যের মানুষের জন্য এই অক্সিজেন অত্যন্ত জরুরি।

এদিকে, কংগ্রেস নেতা তথা অমৃতসরের এমপি গুরজিৎ সিং আউজলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, একটি বিশেষ করিডোর তৈরি করে যেন পাকিস্তান থেকে অক্সিজেন আনার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। তিনি জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ইধি ফাউন্ডেশন ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব মুক্তহস্তে গ্রহণ করা উচিত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ