ভারতে করোনাভাইরাসের রেকর্ড শনাক্ত আর মৃত্যুর মধ্যেই চলছে পশ্চিমবঙ্গের রাজ্যে চূড়ান্ত ধাপের ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাওয়ায় ভাইরাস আরও ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা মহামারির পরবর্তী প্রাণকেন্দ্র হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ভারতে দৈনিক শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। এদিন দেশটিতে নতুন করে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ১৭ হাজার শনাক্ত হয়েছে।
রাজ্যটিতে ইতোমধ্যে সাত দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যটি এবার সংখ্যাগরিষ্ঠ আসন দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। ভারতজুড়ে ভাইরাস ছড়ানো শুরু করার পরও পশ্চিমবঙ্গে বড় বড় র্যালির আয়োজন অব্যাহত রাখায় মোদির সমালোচনা রয়েছে।
ভারতের হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে। অক্সিজেন সরবরাহ মারাত্মকভাবে কম আর শ্মশানগুলো মরদেহ দাহ করতে নিরলসভাবে কাজ করে চলেছে।
সরকারি হিসেবে বুধবারই ভারতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। তবে বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। বৃহস্পতিবারও রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এদিন তিন হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।









