করোনা সংকটের মুখে নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১৭:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১২:১১
image

ভারতের করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সরকারের তরফে জানানো হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি ১৪টি ফ্লাইট চালু রয়েছে। এছাড়া ইউরোপ হয়ে আরও বেশ কয়েকটি ফ্লাইট সচল রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে একদিনে তিন লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভারতে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনও একটি দেশে একদিনে এতো বেশি সংখ্যক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কখনও এক লাখ পেরোয়নি। ২০২১ সালের ৫ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ অতিক্রম করে। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল শনাক্ত ছাড়ায় দুই লাখের গণ্ডি। এর এক সপ্তাহের মাথায় এ সংখ্যা তিন লাখ ছাড়ায়, যা এরইমধ্যে পৌনে চার লাখ ছাড়িয়ে গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যু জনিত পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলো। ভারতের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এক স্বাস্থ্য সতর্কতায় বলা হয়েছে, ‘জায়গা সংকটের কারণে ভারতের বেশ কয়েকটি শহরে মার্কিন নাগরিকদের হাসপাতালে ভর্তি করা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে।  যেসব মার্কিন নাগরিক বর্তমানে ভারত ছাড়ার ইচ্ছা পোষণ করছে তারা সচল থাকা বাণিজ্যিক পরিবহন সুবিধা গ্রহণ করতে পারে।‘ এছাড়া চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিয়মিত ভিসা সার্ভিস কার্যক্রম বাতিল করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম