যুক্তরাষ্ট্র থেকে ভারতে নামলো প্রথম জরুরি কোভিড সহায়তা

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১৩:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৩:৫৫
image

যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রথম চালানের জরুরি কোভিড সহায়তা পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনা পরিস্থিতিতে মোকাবিলায় শুক্রবার সকালেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান। এতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে র‍্যাপিড টেস্ট কিটসহ সবই আছে।

এএফপি জানিয়েছে, সুপার গ্যালাক্সি মিলিটারি বিমান শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছে। এতে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লাখ র‍্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট, হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী এসেছে।

বিমান ভারতের মাটি স্পর্শ করার পর সেই ছবি টুইট করে মার্কিন দূতাবাস লিখেছে, ‘মহামারি পরিস্থিতিতে জরুরি কিছু সামগ্রী এসে পৌঁছাল। কোভিড ১৯-এর বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।’

গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিনই হোয়াইট হাউস জানিয়ে দিয়েছিল, খুব শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাবে তারা। এর মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও রয়েছে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও পাঠানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কিছু দেশ থেকে সহযোগিতা পেয়েছে ভারত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম