‘কমার্সে পড়ে বিজ্ঞানী ও চিকিৎসকদের কোভিড নিয়ে জ্ঞান দিতে চান?’

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ২৩:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২৩:০৪

ভারতীয় সুপ্রিম কোর্ট সুরেশ শ নামের এক ব্যক্তিকে এক হাজার রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ব্যক্তি চেয়েছিলেন করোনার একটি ওষুধ ব্যবহারের জন্য আদালতের অনুমতি নিতে। কলকাতা হাই কোর্টে এই বিষয়ে আবেদন খারিজ হলে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

সুরেশের আবেদনকে মূর্খতাপূর্ণ উল্লেখ করে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা জিজ্ঞেস করেন, ‘আপনি কি চিকিৎসক না বিজ্ঞানী? যোগ্যতা কী আপনার?’

প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে সুরেশ নামের ব্যক্তি জানান, তিনি কমার্সে পোস্ট গ্র‍্যাজুয়েশন করেছেন। কিন্তু চিকিৎসা সংক্রান্ত গবেষণাতেই তার আজন্ম নেশা।

উত্তর শুনে ভারতীয় প্রধান বিচারপতি বলেন, বিশ্বের বড় বড় বিজ্ঞানী ও চিকিৎসকেরা করোনার ওষুধ নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা কেউ কিছু জানেন না? আর আপনি কমার্সের লোক হয়ে কোভিড নিয়ে তাদের জ্ঞান দিতে চান?’

প্রধান বিচারপতি আরও বলেন, বিজ্ঞান ও কোভিড নিরাময়ে আপনার জ্ঞানের পরিচয় দিন। কলকাতা হাই কোর্ট আপনার প্রস্তাব শুনে অসন্তুষ্ট হয়েছিল। তারপর আপনি সুপ্রিম কোর্টে এসেছেন। আপনার ১০ লাখ রুপি জরিমানা করি?

জরিমানার অংক শুনে সুরেশ জানান, তার পক্ষে দশ লাখ রুপি জরিমানা দেওয়া সম্ভব না। তখন প্রধান বিচারপতি তাকে এক হাজার রুপি জরিমানা ও আবেদনটি খারিজ করেন। কলকাতা হাই কোর্টে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের