রাতারাতি ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো সম্ভব না: সেরাম সিইও

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ২০:০৭আপডেট : ০৩ মে ২০২১, ২০:০৭

ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেছেন, ভ্যাকসিন উৎপাদন একটি বিশেষায়িত প্রক্রিয়া। তাই রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। সোমবার তিনি একথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত বিধ্বস্ত। দেশটির বিভিন্ন রাজ্যে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা থাকলেও ভ্যাকসিন স্বল্পতায় কয়েকটি রাজ্য তা শুরু করতে পারেনি। এমন পরিস্থিতিতে সেরামের প্রধান বলেন, ভ্যাকসিন উৎপাদন হলো একটি বিশেষায়িত প্রক্রিয়া। ফলে, রাতারাতি ‌‌‌‌ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো সম্ভব নয়।

পুনাওয়ালা আরও জানান, ভারতের সব প্রাপ্ত বয়স্কদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের ডোজ উৎপাদন করা খুব সহজ কাজ না।

তিনি জানান, ভারত সরকারের পক্ষ থেকে বৈজ্ঞানিক, তদারকী ও আর্থিকসহ সব ধরনের সহযোগিতা পাচ্ছে সেরাম ইন্সটিটিউট।

ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয় যে, কেন্দ্রীয় সরকার সেরামের কোনও ভ্যাকসিন কেনার নতুন কোনও অর্ডার দেয়নি। এই বিষয়ে পুনাওয়ালা জানান, আগামী কয়েক মাসের মধ্যে ১১ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের জন্য শতভাগ অর্থ অগ্রিম পরিশোধ করেছে সরকার।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ২৬ কোটি ডোজের অর্ডার পেয়েছি। এর মধ্যে ১৫ কোটির বেশি ডোজ সরবরাহ করা হয়েছে।

সেরাম সিইও আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ১১ কোটি ডোজ দ্বিতীয় চ্যানেলের মাধ্যমে রাজ্য ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে।

তিনি দাবি করেন, সেরামের লক্ষ্য হলো যত দ্রুততম সময়ে ভ্যাকসিন উৎপাদন করা এবং এই লক্ষ্য অর্জনে সব চেষ্টা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের